১১ নভেম্বর শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬–এর আসর। এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকীর আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহি। আজ সকালে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

আজ হলুদ পোশাকে একগুচ্ছ ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে কাটানো একটি সুন্দর দিনের বিহাইন্ড দ্য সিনের কিছু মুহূর্ত। এই ফটোশুটের প্রতিটি মুহূর্তই দারুণ উপভোগ করেছি!’ অভিনেত্রীর ফেসবুক থেকে
তিন ঘণ্টায় ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে দশ হাজার, মন্তব্যের ঘরে বাংলাদেশের প্রতিযোগীকে অনেকে শুভকামনা জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
এসব ছবিতে তাঁকে সমুদ্রের পাড়ে অন্য প্রতিযোগীদের সঙ্গে ফটোশুটে দেখা গেছে। অভিনেত্রীর ফেসবুক থেকে
এর আগে সাক্ষাৎকার ইভেন্টের আরও কিছু ছবি পোস্ট করেছিলেন মাহি, এসব ছবিতে তাঁকে দেখা গেছে লাল পোশাকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭৫ বছরে পা দিচ্ছে এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতা। ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে হবে চূড়ান্ত পর্ব। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সামিরা খান মাহি। অভিনেত্রীর ফেসবুক থেকে
যাওয়ার আগে মাহি প্রথম আলোকে জানিয়েছিলেন, রোমাঞ্চের সঙ্গে তাঁর মধ্যে নার্ভাসনেসও কাজ করছে। কারণ, তিনি প্রস্তুতির সময় পেয়েছেন খুব কম। অভিনেত্রীর ফেসবুক থেকে
মিস ইউনিভার্স মঞ্চে এর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলা। অভিনেত্রীর ফেসবুক থেকে