
ক্ষুধার্ত মানুষ
: পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত মানুষ কোথায় থাকে বল তো?
: হাঙ্গেরিতে।

বুদ্ধি
: কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে?
: জিরাফ।

স্কুলে থাকতে
ডাক্তার: আপনার এ্যাপেনডিসাইটিসের সমস্যা হয়েছিল কখনো?
রোগী: হ্যাঁ ছোটবেলায় স্কুলে থাকতে বানান করতে গিয়ে।
মা কোথায়
এক বাসার লনে একটা বাচ্চা খেলা করছে। এ সময় এক মহিলা এসে বললেন
: খুকি তোমার মা আছেন?
: আছেন।
মহিলা দরজা অনেকক্ষণ ধাক্কালেন কিন্তু কেউ দরজা খোলে না। এবার তিনি বিরক্ত হয়ে বললেন, 'কই খুকি তোমার মা তো নেই মনে হচ্ছে।'
: আমি তো বলি নি মা বাসায় আছেন!

পা ভাংলো কীভাবে
: তোর পা ভাংলো কীভাবে?
: মাঠের পাশের গর্তটা দেখেছিলি?
: হ্যাঁ।
: আমি দেখি নি।
