বলিউড অভিনেত্রী শর্বরী ওয়াগ সম্প্রতি আলোচনায় এসেছেন ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলার ফ্যাশন শোয়ের শোস্টপার হয়ে। মুম্বাইয়ে অনুষ্ঠিত তাঁদের ভিনটেজ-অনুপ্রাণিত ‘ডিস্কো ইনফার্নো’ থিমের ্্যাম্পে হাজির হন তিনি। সত্তরের দশকের বিখ্যাত স্টুডিও ৫৪-এর ডিস্কো সংস্কৃতি ও রেট্রো পার্টির জৌলুশকে তুলে ধরা হয়েছে এই কালেকশনে। এই শোয়ের পোশাকে দেখা যাচ্ছে ঝলমলে চাকচিক্য, স্টোন ও এমবেলিশমেন্টের ঝলমলে নকশা আর স্টেটমেন্ট ফ্যাশন অনুষঙ্গ। তবে পাথরখচিত মিনিড্রেসের সঙ্গে সঙ্গে শর্বরীর শোস্টপিং লাল ড্রেসের ওপরে অনেকটা ভিক্টোরিয়াস সিক্রেটের এ বছরের আলোচিত ফ্যান্টাসি ব্রায়ের আদলে বানানো সাদা পাথরের লেয়ারটি নিয়ে কথা হচ্ছে বেশ। আলট্রা গ্ল্যাম পোশাকের সঙ্গে শর্বরীর মেকআপে আছে স্নিগ্ধতার ছোঁয়া। চোখের সাজ ড্রামাবিবর্জিত ও আকর্ষণীয়। গালে উষ্ণ আভা আনতে ব্যবহার করা হয়েছে ব্লাশওন, আর ঠোঁটে সত্তরপ্রাণিত ন্যুড লিপকালার। সব মিলিয়ে তাঁর সাজ ডিস্কো ইনফার্নো শোর ঝলমলে ও চাকচিক্যময় আবহের সঙ্গে দারুণভাবে মানিয়ে গিয়েছে।













ছবি: ইন্সটাগ্রাম






