
সেলুন
এক লোক সেলুনে গেছে।
: তোমাদের রেট কেমন?
: চুল কাটা বিশ টাকা, শেভ দশ টাকা।
: তা হলে আমার চুল শেভ করে দাও।

ডাক্তার সাহেব
এক লোক মারাত্মক আহত হয়েছে। হাতে লম্বা সেলাই লাগবে। অপারেশন টেবিলে শুয়ে সে কাতর চোখে ডাক্তারকে বলল
: ডাক্তার সাহেব একটা কথা...
: কী কথা বুঝতে পেরেছি আর বলতে হবে না... সেলাইয়ের সময় যেন ব্যথা না দেই এই তো?
: না না, তা নয় ডাক্তার সাহেব, সেলাই তো করবেনই লগে আমার শার্টের হাতার বোতামটাও একটু সেলাইয়া দিয়েন, ছুইটা গেছে।

খামটা যাচ্ছে কোথায়?
এক মহিলা একটি খাম পোস্ট করতে এসেছে। পোস্টম্যান খামটা হাতে নিয়ে বলল, 'আপনি তো ভুল জায়গায় ঠিকানা লিখেছেন। ঠিকানাটা লেখা উচিত উপরে, আপনি লিখেছেন একেবারে তলায়।
'ঠিকই আছে, খামটা যাচ্ছে কোথায় খেয়াল করবেন না? অস্ট্রেলিয়া'
বলে মহিলা হাঁটা দিলেন।





