মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত দুই পদের নিয়োগের জন্য পূর্বনির্ধারিত এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পদ দুটি হলো অফিস সহায়ক ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সহায়ক (২০তম গ্রেড) পদে নিয়োগের জন্য আগামীকাল (২০ নভেম্বর) এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অন্যদিকে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬তম গ্রেড) পদের পরীক্ষা ২৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে পরীক্ষা দুটি স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।