শুধু লবণ দিয়ে রান্না করেও রুই মাছে আনা যায় ভিন্ন স্বাদ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

বেকড সল্টেড রুইয়ের রেসিপি
বেকড সল্টেড রুই

উপকরণ

  • মাঝারি রুই ১টা

  • ডিম ৩টা (সাদা অংশ)

  • লবণ ১ কেজি

  • লেবুর রস ২ টেবিল চামচ

  • গোলমরিচগুঁড়া ১ চা-চামচ

  • আদাবাটা ১ টেবিল চামচ

প্রণালি

  • গোটা রুই মাছের আঁশ ও পেটের ভেতর পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিন।

  • এবার মাছে আদাবাটা, লেবুর রস মেখে ১৫ মিনিট রেখে দিন।

  • মাছ কিচেন টাওয়েল অথবা কিচেন টিস্যু দিয়ে মুছে নেবেন, যাতে মাছ থেকে পানি বের না হয়।

  • বাটিতে ৩টা ডিমের সাদা অংশ বিট করে ফেনা তৈরি করুন।

  • এবার ১ কেজি লবণ ডিমের সঙ্গে মেশান।

  • মাছের দুই পাশে এই লবণ দিয়ে ঢেকে দিন। ২০০ ডিগ্রি প্রি- হিট ওভেনে ২০-২৫ মিনিট বেকড করুন।